
বর্তমান পোশাকে পুলিশ বাহিনীতে অসন্তোষ রয়েছে। তাই পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে পুলিশের একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। সর্বস্তরের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে আমি অনুধাবন করেছি, বর্তমানে পুলিশ বাহিনীর যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক পুলিশ বাহিনী পায়, সে জন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত নেব ইনশা আল্লাহ।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের সময় পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ বাহিনী হবে জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। গণতান্ত্রিক সংস্কারে রাষ্ট্রকাঠামোর যে সংস্কারের কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম পুলিশ সংস্কার কমিশন গঠন। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল সবাই পাবে।’ এ সময় নবীন পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি ডিজিটাল অপরাধ দমনে সর্বোচ্চ কারিগারি জ্ঞান অর্জনের ওপরেও তাগিদ দেন তিনি।
এবার ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৭২ জন এএসপি অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গফুর বলেন, ‘আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে ধাওয়া করে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড, বিজিবিকে জানানো হয়েছে। জেলেদের পরিবারসহ কোস্ট গার্ড অফিসে যাচ্ছি। তাদের উদ্ধার বা ফেরত আনার বিষয়ে বিজিবি...
৩৬ মিনিট আগে
প্রতিমন্ত্রী অমিত আরও বলেন, সরকার এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-কষ্টের স্থায়ী সমাধান খুঁজে বের করতে কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে এই অঞ্চলে ৮১ দশমিক ৫০ কিলোমিটার নদ-নদী পুনঃখননের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে ভবদহ এলাকায় বিদ্যমান ২১টি অভ্যন্তরীণ খাল পুনঃখননের কার্যক্রমও চলছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত চিঠির তথ্যানুযায়ী, ২৯ মার্চ রোববার বেলা ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউসে..
২ ঘণ্টা আগে