
শিক্ষা সহায়তা দিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ শীর্ষক কর্মসূচিতে ওই শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেওয়া হয়।
সহায়তা পাওয়া কৌশিক ইসলাম অপূর্ব রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। গত বছরের ৫ আগস্ট দুপুরে রাজশাহী নগরের আলুপট্টি এলাকায় পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। হাসপাতালে নেওয়ার পথে আরও একবার হামলার শিকার হন এই শিক্ষার্থী। রুয়েট পরিবারের পক্ষ থেকে তাঁর হাতে ১ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ আয়োজক কমিটির সভাপতি ও রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। প্রধান অতিথি ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী।
বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু ইসমাইল সিদ্দিকী ও ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে