
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শিক্ষার্থী মেহেরাজ হোসেন ফাহিমের (২৬) মৃত্যুর সংবাদে আবারও বিক্ষোভে ফেটে পড়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। আজ রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কলেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শজিমেক শিক্ষার্থীরা।
হত্যাকারীদের দ্রুত বিচার নিষ্পত্তিসহ ৬ দফা দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা।
৬ দফা দাবিগুলো হলো:
১. কলেজের গেটের সামনে যে সমস্ত অনিবন্ধিত দোকান রয়েছে সেসব সরিয়ে দিতে হবে এবং ট্রেড লাইসেন্স যাচাইসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. ক্যাম্পাস এলাকায় বিকেল ৪টা থেকে ১০টা পর্যন্ত পুলিশ টহল বাড়ানো ও সকল শিক্ষার্থীদের নিরাপত্তা জোড়দার করতে হবে।
৩. কলেজের সকল রাস্তা এবং অন্ধকারাচ্ছন্ন অলিগলিতে আলোর ব্যবস্থা করতে হবে।
৪. বহিরাগতদের কলেজ ক্যাম্পাসের আশপাশে যেন ঢুকতে না পারে এ জন্য আনসার বাহিনী মোতায়েন করতে হবে।
৫. কলেজের গেটে এবং আশপাশে সিসি ক্যামেরা বসাতে হবে।
৬। সেই সঙ্গে এই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।
পরে সন্ধ্যা ৬টার দিকে কলেজের প্রিন্সিপাল ডা. রেজাউল আলম জুয়েল এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলামের আশ্বাসে অবরোধের তুলে নেন শিক্ষার্থীরা। তবে তাঁদের দাবিগুলো বাস্তবায়ন করা না হলে আবারও আন্দোলন করবেন বলেও জানান তাঁরা।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে