জয়পুরহাট জেলার ক্ষেতলালের যুবক জাকারিয়া মণ্ডল গতকাল সোমবার রাতে বিয়ে করেন। আজ মঙ্গলবার সকালে কাজে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন তিনি। সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বার মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া মণ্ডল (২০) ক্ষেতলাল উপজেলার বারইল কুটিপাড়া গ্রামের রেজাউল মণ্ডলের ছেলে। তিনি বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার এলাকায় এবিসি টাইলস ফ্যাক্টরিতে চাকরি করতেন।
নিহতের চাচা সিরাজুল ইসলাম মণ্ডল আজকের পত্রিকাকে জানান, গতকাল সোমবার রাতে একই গ্রামে বিয়ে হয় জাকারিয়ার। আজ সকালে কাজের উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পরে ৯টার দিকে তাঁরা জানতে পারেন কাহালু উপজেলার বারমাইল এলাকায় একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বারমাইল এলাকায় গার্ডেন ভিউ রেস্তোরাঁর সামনে নওগাঁগামী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেলচালক জাকারিয়া মণ্ডলকে উদ্ধার করে পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এসআই আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। জাকারিয়ার পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে