
দুই দিনের সরকারি সফরে রাজশাহী এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাঁর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও রাজশাহী এসেছেন।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাঁরা বিমানে করে রাজশাহী পৌঁছান। এ সময় বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে রাজশাহীতে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ দলীয় নেতারা। মন্ত্রী সফরসূচি অনুযায়ী আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চেমনি মেমোরিয়াল হলে প্রশিক্ষণার্থী এএসপি প্রবেশনার, ক্যাডেট এসআই এবং অন্যান্য প্রশিক্ষণার্থীর সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।
আগামীকাল বুধবার সকাল ১০টার দিকে মন্ত্রী বাঘা উপজেলা আনসার-ভিডিপি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন। দুপুর পৌনে ১২টার দিকে রাজশাহী জেলা পুলিশ লাইনসে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করবেন। পরে একই স্থানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বেলা ৩টার দিকে বানেশ্বর সরকারি কলেজ মাঠে জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। পরে সন্ধ্যা সাড়ে পাঁচটায় মন্ত্রী ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৪ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে