
বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের সাজাপুর ফটকি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে শাজাহানপুর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে বাসের একটি নম্বরপ্লেট উদ্ধার করেছে পুলিশ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রাতে মহাসড়কের ওই জায়গায় লোকজন ছিল না বললেই চলে। মূল মহাসড়কের ওপর দিয়ে সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিল। এ সময় অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশায় থাকা একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তিনি আরও বলেন, ‘আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সবাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে আমরা একটি নম্বরপ্লেট পেয়েছি। সেটা দেখে ধারণা করছি, বাস ধাক্কা দিয়ে থাকতে পারে। নিহত ও আহতদের পরিচয় উদ্ঘাটনে আমরা কাজ করছি।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে