
রাজশাহী মহানগরের দামকুড়া থানা এলাকায় অটোরিকশাচালক মামুনুর রশিদ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশা, চারটি ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রপাতি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হড়গ্রাম পূর্বপাড়ার তানভীর রানা প্রান্ত, লক্ষ্মীপুর ভাটাপাড়ার শামীম, আলীগঞ্জ পূর্ব মোল্লাপাড়ার রাব্বি, ভাটাপাড়ার নূর আলম, মোল্লাপাড়ার ওমর ফারুক বাবু, সুতাহাটি এলাকার সেলিম, মাসকাটাদিঘি এলাকার সুজন এবং খড়িবোনা এলাকার রাহেনুল হক। গত শুক্রবার এবং মঙ্গল ও বুধবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
গাজিউর রহমান বলেন, ২ মে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন মামুনুর রশিদ। পরদিন জোতরাবোন উত্তরপাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহটির পরিচয় শনাক্ত করে।
তদন্তে পুলিশ জানতে পারে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে মামুনুর রশিদকে অচেতন করে। পরে তাঁকে জোতরাবোন এলাকায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
ডিবি পুলিশ তিন দিন অভিযান চালিয়ে মামলার আট আসামিকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ছিনতাই করা অটোরিকশা, চারটি ব্যাটারি এবং ব্যাটারি খোলার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে