জয়পুরহাট জেলার পাঁচবিবিতে মোটরসাইকেল চালিয়ে টিকটক করতে গিয়ে হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ছয় যুবক।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের দরগাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত হৃদয় জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানার ছেলে।
আহতরা হলেন- নওগাঁর বদলগাছির নুর মোহাম্মদের ছেলে আল-আমিন (৪০), একই উপজেলার সবুজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪০), জয়পুরহাটের কালাই উপজেলার আল-আমিন (৩০), একই উপজেলার মৃত বনু মিয়ার ছেলে নাজমুল (৩০), ছাদেকুল ইসলামের ছেলে রনি (২০), মোজাফফর হোসেনের ছেলে ছাব্বির (৩০), হারুঞ্জা গ্রামের বুলবুলের ছেলে নাজমুল (২২) আহত হন।
ওসি পলাশ চন্দ্র জানান, হৃদয়সহ কয়েকজন বন্ধু মিলে জয়পুরহাট-হিলি সড়কে মোটরসাইকেল চালিয়ে টিকটক ভিডিও শুট করছিলেন। এ সময় তাঁদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে হিলির দিক থেকে আসা অপর দুটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। কালাই পৌর মেয়র রাজিয়া সুলতানার ছেলে হৃদয় ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরও ছয়জন। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান।

কথাপ্রকাশের সামনে একজন বই দেখছিলেন। বিক্রয় কর্মীকে তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, ‘ঈদের পরে কয়দিন মেলা চলবে?’ এমন প্রশ্নে একটু অবাক হলেন স্টলের কর্মীরা। কারণ, মেলা শেষ হয়ে যাবে ঈদের আগেই, ১৫ মার্চ।
৩ মিনিট আগে
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট দীর্ঘদিনের। চলতি অর্থবছরে এই সংকট আরও প্রকট হয়েছে। প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় নেই বহু জরুরি ওষুধ। গত অর্থবছরে ওষুধ ও কেমিক্যাল কেনায় প্রায় ৬০ কোটি টাকার চাহিদা দেওয়া হলেও বরাদ্দ মিলেছে মাত্র ৮ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকা।
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
৩ ঘণ্টা আগে