রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড়। ইভিএমে ভোট গ্রহণে বিলম্ব হলেও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে এই উৎসবে বাগড়া দিয়েছে বৃষ্টি। আজ বুধবার বেলা ১১টা থেকে শহরে বৃষ্টি শুরু হয়েছে।
বেলা সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঝুম বৃষ্টি চলছিল। একটু পর পর আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে। বজ্রপাতও হচ্ছে। এর মধ্যেই ভোট দিতে ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন ভোটাররা ৷ বৃষ্টি না থামলে ভোটার উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ভোট গ্রহণ শুরুর পর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। বেলা ১১টায় রাজশাহী মুসলিম হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার কথা ছিল জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী লতিফ আনোয়ারের। তবে বৃষ্টির কারণে তিনি কেন্দ্রে আসতে পারেননি বলে জানিয়েছেন। বৃষ্টি কমলেই কেন্দ্রে এসে তিনি ভোট দেবেন।
শহরে ঝুম বৃষ্টি হলেও এর খবর নেই শহরের বাইরে অবস্থিত রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারে। এখানকার পর্যবেক্ষক আবদুস সালাম জানান, তাদের এলাকায় এখনো বৃষ্টি শুরু হয়নি ৷ তবে আকাশ মেঘলা রয়েছে। যেকোনো সময় ওই এলাকায়ও বৃষ্টি হতে পারে।
বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ১৪৮ কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এবার ১ হাজার ১৫৩টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী ছাড়াও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১২ জন প্রার্থী রয়েছেন। এছাড়া ১০টি সংরক্ষিত নারী আসনের জন্য লড়ছেন ৪৬ প্রার্থী।
এই সিটিতে এবার মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন, আর নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘ধরবেন, ধরে ধরে আমাদের বলবেন।’
৪৩ মিনিট আগে
ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের মালামাল কিনতে অস্বীকৃতি জানানোয় এক ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীসহ কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে আজ সোমবার (১৫ জুন) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
২ ঘণ্টা আগে