
বিজু উপলক্ষে পদ্মা নদীতে ফুল ভাসিয়ে মঙ্গল ও শান্তি কামনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাহাড়ি শিক্ষার্থীরা। আজ রোববার পাহাড়ি শিক্ষার্থীদের সংগঠন ‘জুম্ম শিক্ষার্থী পরিবার’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাবি শাখার সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা বলেন, ‘আগের বছরগুলোতে যেভাবেই হোক বৈসুতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। তাই নিজের এলাকা ও পরিবারের বাইরে উৎসব কাটানোর অনুভূতি আগে বুঝিনি।
‘এ বছর তা ভিন্নভাবে অনুভব করছি। ক্যাম্পাসে সিনিয়র-জুনিয়র সবাই চেষ্টা করছে উৎসবের আমেজ তৈরি করতে। কিন্তু পরিবার ছাড়া কোনো আয়োজনই পূর্ণতা পায় না। একধরনের অপূর্ণতা থেকেই যায়।’

হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী বিভা চাকমা বলেন, ‘পয়লা বৈশাখের আগে আমাদের প্রধান সামাজিক উৎসব বিজু শুরু হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম দুই বছর ঈদের ছুটির কারণে বাসায় যেতে পেরেছিলাম, কিন্তু এবার সে সুযোগ হয়নি।’
বিভা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার স্মারকলিপি দেওয়া হলেও শুধু আশ্বাসই পাওয়া গেছে। বিজুর দিন ক্যাম্পাসে অনুষ্ঠান থাকলেও পরীক্ষার কারণে সেখানে থাকতে পারিনি।’
জুম্ম শিক্ষার্থী পরিবারের সভাপতি স্মৃতিময় চাকমা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আদিবাসী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নিজেদের উৎসবের সময়ে ছুটির দাবি জানিয়ে আসছে, কিন্তু সেই দাবি এখনো বাস্তবায়ন হয়নি।
স্মৃতিময় বলেন, ছুটি না থাকার পাশাপাশি এ সময়ে অনেক বিভাগে পরীক্ষা থাকে। ফলে ক্যাম্পাসে সীমিত পরিসরে যে আয়োজন করা হয়, তাতেও অনেকেই অংশ নিতে পারেন না।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে