
রাজশাহীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও ছয়টি রাবার বুলেট উদ্ধার করেছে র্যাব। বুধবার রাত ৯টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন মধ্যপাড়া পদ্মা নদীর ধারে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে। র্যাব জানায়, স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা উদ্ধার হওয়া অস্ত্র ও রাবার বুলেটের প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। ফলে এই ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
র্যাবের ধারণা, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসব অস্ত্র সংগ্রহ করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করা ওয়ান শুটারগান ও রাবার বুলেট চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।

আরমান পশ্চিম খালকুলা গ্রামের আরব খানের ছেলে। তাঁর স্ত্রী লাবনী খাতুন অন্তঃসত্ত্বা। তাঁদের দুটি শিশুসন্তান রয়েছে। বড় মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে, ছোট মেয়ের বয়স পাঁচ বছর। এদিকে নিজে অন্তঃসত্ত্বা, অন্যদিকে দুটি শিশুসন্তান। এমন অবস্থায় স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। স্বামী লাশ বাড়িতে নিয়ে আসার....
৪ ঘণ্টা আগে
জ্বালানি সরবরাহে চাপের মধ্যেই ৩০ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি বাল্ক জাহাজ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বন্দরে এটি পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনই একই পরিবারের। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে একটি শিশু রয়েছে।
৫ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে থ্রি-হুইলার মাহিন্দ্রা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত এবং একই বিদ্যালয়ের পাঁচ শিক্ষক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হৃদয়মেম্বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে