সেপ্টেম্বর মাসেই পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশসহ ৭ দফা দাবিতে এবার কাফনের কাপড় গায়ে দিয়ে অনশন কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১২টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।
অনশন চলাকালে তিনজন শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়লে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আগের দিন নগরের সাহেববাজার জিরোপয়েন্টে প্রতীকী বিষপান কর্মসূচিতে গরমে অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
রামেবি অধিভুক্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ এবং সিরাজগঞ্জ, বগুড়া ও রাজশাহীর বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা গত বুধবার থেকে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। রোববার বেলা ১১টায় রামেবি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তাঁরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে অনশনে বসেন। পরে দুপুর ২টার দিকে রাজশাহী নার্সিং কলেজ ও সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল নার্সিং কলেজের দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
এর আগে দুপুর ১টার দিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোহাম্মদ কবির উদ্দীন শিক্ষার্থীদের কাছে যান। তিনি চলমান আন্দোলনের ১০ সমন্বয়ককে নিয়ে আলোচনায় বসেন এবং বিষয়টি স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে জানান। দপ্তর থেকে টেলিফোনে কবির উদ্দীনকে জানানো হয়, বিষয়টি নিয়ে মিটিং চলছে। ফাইলও মিটিংয়ে রয়েছে। এ সময় কবির উদ্দীন সমন্বয়কদের ফিরে গিয়ে পরে খোঁজ নিতে বলেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সমন্বয়কেরা যাবেন না বলে সাফ জানিয়ে দেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাঁরা সেখানেই ছিলেন।
সমন্বয়ক রায়হান আলী বলেন, ‘আমাদের ১১ শিক্ষার্থী হিট স্ট্রোক করে হাসপাতালে মৃত্যুর মুখে রয়েছেন। আমাদের ৩ হাজার নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে। সমাধান না নিয়ে ফিরে যাওয়ার সুযোগ নেই।’
তিনি ঘোষণা দেন, ফয়সালা না দিলে তাঁরাই রামেবির উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক হয়ে কার্যালয়ে বসবেন। নোটিশ দিয়ে পরীক্ষা শুরু ও ফলাফল প্রকাশ করবেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে