বগুড়ার মহাস্থানে মূল্যতালিকা ছাড়াই কটকটি ও মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রির দায়ে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়ে এই জরিমানা করে।
এ সময় মহাস্থান মাজার গেটে জিন্নাহর স্পেশাল কটকটি, লালমিয়া কটকটি ঘর, মহাস্থান কটকটি ভান্ডার, নাসির কটকটি ভান্ডার (২) ও নাসির কটকটি ভান্ডারসহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ও বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল অভিযানে অংশ নেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়ার ঐতিহ্যবাহী খাবারের একটি কটকটি। এর চাহিদা বগুড়া পাশাপাশি সারা দেশেই আছে। ছয় প্রতিষ্ঠান মূল্যতালিকা ছাড়াই পর্যটকদের ঠকিয়ে ইচ্ছামতো দাম নিয়ে আসছিল। পাশাপাশি তাদের দোকানে থাকা পানীয় মেয়াদোত্তীর্ণ ছিল। যে কারণে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে