রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়ার লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আফজাল হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে সোমবার বাগমারা থানার আমলি আদালতে মামলাটি করেছেন, যিনি সেনাবাহিনীর একজন (অব.) ল্যান্স করপোরাল। আদালত মামলাটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা মাস্তান ও সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি। পটপরিবর্তনের পর থেকে স্থানীয় নেতা ডি এম জিয়ার পরিচয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। এ মামলার বাদী আফজাল হোসেন বর্তমানে পাইকারি খড়ের ব্যবসা করেন বলে আরজিতে বলা হয়েছে।
মামলার আসামিরা হলেন বাগমারা গ্রামের আসাদুল ইসলাম (৪৮), রুহুল আমিন সনি (৪০), লাল মোহাম্মদ লাল্টু (৩২), রানা আহমেদ (৩০), সাব্বির আহমেদ (২৫), সেলিম হোসেন (৩৫) ও মেহেদী হাসান রকি (২৫)।
মামলার আরজিতে বলা হয়েছে, আসামিরা বিভিন্ন সময় আফজাল হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করতেন। গত ২৬ নভেম্বর দুপুরে তাঁরা বাদীর খড়ের আড়তে অস্ত্রশস্ত্র নিয়ে যান। তারপর আফজালকে বলেন, এখানে ব্যবসা করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে। আফজাল চাঁদা দিতে অস্বীকার করলে রুহুল আমিন সনি চাকু বের করে আফজালকে তাড়া করেন। এ সময় অন্য আসামিরা বাদীকে ঘিরে ধরেন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। লাল্টু তাঁর হাতে থাকা লোহার রড দিয়ে বাদীকে এলোপাতাড়ি মারধর করেন। অন্যরাও মারধর করে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান।
যাওয়ার সময় আসামিরা বলে যান, ৫ লাখ টাকা না দিলে এবার এসে জানে মেরে ফেলা হবে। তাঁরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আফজালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তী সময়ে তিনি থানায় মামলা করতে যান। তবে পুলিশ তাঁকে ফিরিয়ে দেয়। তাঁকে আদালতে মামলা করতে পুলিশ পরামর্শ দিয়েছে বলেও আরজিতে উল্লেখ করা হয়েছে।
বাদীর আইনজীবী শারমিন কানিজ বলেন, ‘আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এরপর মামলাটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বাগমারা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।’
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘আফজাল হোসেন কোর্টে মামলা করেছেন বলে শুনেছি। তবে আদালতের আদেশের কপি পাইনি। আদালতের আদেশের কপি পেলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে