সিরাজগঞ্জের শাহজাদপুরে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় এক ইউপি সচিবকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বুধবার উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী এ আদেশ দেন। এর আগে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
অভিযুক্ত হোসেন মো. সোহরাওয়ার্দী উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব।
আদালতের পেশকার আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের বাসিন্দা রহম আলীর ছেলে বাবু মিয়া মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। গত ৪ অক্টোবর বাবু মিয়ার ছোট ফুপু ডালিয়া খাতুন মারা গেছেন এই মর্মে তার দাফন–কাফনের জন্য তার জামিনের জন্য আদালতে আবেদন করেন। কিন্তু মৃত্যুর সনদটি আদালতের কাছে সন্দেহ হওয়ায় সনদটি যাচাই–বাছাই করে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়।
পরে পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ আলীর স্ত্রী ডালিয়া খাতুন জীবিত রয়েছেন। মৃত্যুর সনদটি ভুয়া। আদালত তদন্ত প্রতিবেদনটি আমলে নিয়ে ইউপি সচিব হোসেন মো. সোহরাওয়ার্দী ও মাদক মামলার আসামি বাবুর আত্মীয় (সনদ আবেদনকারী) আমজাদ হোসেনকে বিবাদী করে মামলা দায়ের করেন। মামলার হওয়ার পর থেকে আমজাদ হোসেন পলাতক রয়েছেন।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যু সনদ দেওয়ার কোনো সুযোগ নেই। ইউপি সচিব হোসেন মো. সোহরাওয়ার্দীর বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে