
রাজশাহীর বাঘায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের অধীনে ‘শিখা প্রকল্পের’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ মে) বেলা ১১টায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, ‘ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের এই সময়োপযোগী উদ্যোগ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। আজকের প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই স্কুল থেকে শিক্ষার্থীদের মধ্যে ন্যায়বিচার, পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং মানবিকতার বীজ বপন করা অত্যন্ত জরুরি।’ তিনি বলেন, ‘যৌন হয়রানি একটি ভয়াবহ অপরাধ, যার প্রভাব পুরো জীবনজুড়ে থেকে যায়। ফলে তাদের মানসিক বিকাশ ও ভবিষ্যৎ জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সর্বক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যেখানে সবার সমান অধিকার থাকবে। তাই শিশুদের নিরাপদ রাখতে এবং অপরাধ দমন ও যৌন হয়রানির প্রতিরোধে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অত্যন্ত কার্যকর একটি মাধ্যম হতে পারে।’
প্রকল্প কর্মকর্তা সাবির হোসেন বলেন, শিখা প্রকল্প মূলত উপজেলা লেভেলে শিক্ষাপ্রতিষ্ঠান, পাবলিক স্পেসে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করবে। জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য সামাজিক সচেতনতা ও জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, যা আমাদের আচরণগত পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে।
প্রকল্প কর্মকর্তা সাবির হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, মহিলাবিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, তথ্য কর্মকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি, প্রধান শিক্ষকেরা ও কমিউনিটি ভলেন্টিয়ার প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে