
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ২১ ঘণ্টা পর বাড়ি থেকে প্রায় ২০ হাত দূরে খেজুরগাছের নিচ থেকে শিশু হুমায়রা জান্নাতের (৪) লাশ উদ্ধার করেছেন পরিবারের লোকজন। আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার হাটকানপাড়া বাজার এলাকায় লাশটি পাওয়া যায়। পরিবারের দাবি, শিশুটিকে বিষ খাইয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
হুমায়রা হাটকানপাড়া বাজার এলাকার হাসিবুল হোসেন শান্তর মেয়ে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় হুমায়রা। ওই সময় তার সমবয়সী আরও কয়েকজন শিশু সেখানে খেলছিল। নিখোঁজের পর রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন বাড়ির আশপাশ, পুকুর এবং জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও শিশুটির কোনো সন্ধান মিলছিল না। আজ সকাল ৮টায় হুমায়রার বাবা ফেসবুকে তাঁর মেয়ের সন্ধান বা ফিরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন। এরপর বেলা ২টার দিকে বাড়ির পাশে মৃত অবস্থায় হুমায়রাকে পাওয়া যায়।
হুমায়রার বাবা হাসিবুল বলেন, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, ‘আমার মেয়ের মুখ দিয়ে বিষের গন্ধ বের হচ্ছিল। এ ছাড়াও শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।’ হাসিবুল বলেন, ‘খেজুরগাছের নিচ থেকে যখন আমার মেয়েকে কোলে তুলে নিই, তখন মনে হচ্ছিল তার পুরো শরীরে যেন রক্ত জমাট বেঁধেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’
জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, ‘শিশুটির শরীরে বড় আঘাতের চিহ্ন নেই। তবে পেট বেশ ফোলা ও বাঁ হাতে কিছু জায়গায় ছোট ছোট জখমের চিহ্ন পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির মৃত্যু অস্বাভাবিকভাবে হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হবে।’
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, নিখোঁজের এক দিন পর শিশুটিকে বাড়ির পাশে কে বা কারা ফেলে রেখে গেছে। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। শিশুটির কী কারণে মৃত্যু হয়েছে, সে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে