
পাবনার সাঁথিয়ায় দিনদুপুরে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বনগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে বনগ্রাম বাজারে মসজিদ গলিতে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আর-আতাইকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মন্তাজ আলী (৫১)। তিনি পদ্মবিলা গ্রামের ইন্তাজ আলীর ছেলে। দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি তাঁর গায়ে লাগেনি। তাঁর একটি হাতের পাশ দিয়ে গুলি চলে যায়। ঘটনার পর আতঙ্কে বাজার থেকে লোকজন সরে যান।
মন্তাজ আলী বলেন, ‘কে বা কারা আমাকে গুলি করেছে, তাদের আমি চিনতে পারিনি। আমার সঙ্গে কারও বিরোধ নেই। তবে আমার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।’
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে মন্তাজ আলী নামের একজনকে শটগানের গুলি করে। তবে তিনি আহত হননি। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে