
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জুয়ার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে ব্যবসায়ী নজরুল ব্যাপারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও একটি স্টিলের চাকু জব্দ করা হয়েছে।
আজ শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডল পাড়া গ্রামের মো. ইসমাইল মোল্লা ওরফে ঝড়ু ও রনি মিয়া। তাঁদের দুজনের নামে গোয়ালন্দ ঘাট থানায় ছিনতাই, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
নিহত নজরুল ব্যাপারী উপজেলার ঈমান খান পাড়ার মৃত শাহাজউদ্দিন ব্যাপারীর ছেলে। দৌলতদিয়া যৌনপল্লি এলাকায় পান-সিগারেটের দোকান চালাতেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, গত রোববার রাতে জুয়া খেলার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দৌলতদিয়া যৌনপল্লি-সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিস এলাকায় নজরুলের সঙ্গে হাতাহাতি হয় ঝড়ু ও রনি মিয়ার। একপর্যায়ে নজরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁরা। পরে পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যান। পরদিন নিহত ব্যক্তির ভাই গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর ও ঢাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১১ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৮ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে