
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামের এক যুবককে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (২৩ জুন) সকাল ৭টার দিকে দৌলতদিয়ার মুক্তি মহিলা সমিতির সামনে একটি পুকুর পাড়ে লাশটি পাওয়া যায়।
নিহত নজরুল বেপারী দৌলতদিয়া ইউনিয়নের ইমান খার পাড়ার মৃত শাহউদ্দিন বেপারীর ছেলে। তাঁর নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
নিহতের বড় ভাই এরশাদ বেপারী জানান, তার ছোট ভাই দৌলতদিয়া যৌনপল্লীতে পান-সিগারেটের দোকান করতেন। নজরুল গতকাল সন্ধ্যায় বাড়ি এসে ১০টার দিকে আবার বের হয়ে দোকানে যান। এরপরে তাদের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। এরপর আজ ভোর ৬টার দিকে শুনতে পান তার ভাইয়ের রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ পড়ে আছে বাড়ির পাশেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে গোয়ালন্দ ঘাট থানা ও রেলওয়ে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ধারণা করা হচ্ছে গতকাল রাত আনুমানিক ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের শরীরে একাধিক গভির কোপের চিহ্ন রয়েছে। মরদেহ রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৩০ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে