
রাজবাড়ীর পাংশায় শহীদ মণ্ডল হত্যা মামলায় তাঁর স্ত্রী রহিমা খাতুন ও পরকীয়া প্রেমিক সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন বলে জানান সরকারি কৌঁসুলি আব্দুর রাজ্জাক। রায়ের সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।
দণ্ডিত সোহেল পাংশা উপজেলার কাজিয়ালপাড়া গ্রামের জিয়া উদ্দিনের ছেলে এবং রহিমা একই গ্রামের শহীদ মণ্ডলের স্ত্রী।
মামলার বরাতে সরকারি কৌঁসুলি আব্দুর রাজ্জাক জানান, ২০১৬ সালের ৯ মার্চ থেকে ১০ মার্চ রাত ২টার সময় পাংশা উপজেলার কাজিয়ালপাড়া গ্রামের জয়নাল মণ্ডলের ছেলে শহীদ মণ্ডলকে তাঁর স্ত্রী রহিমা খাতুন ও পরকীয়া প্রেমিক সোহেল শ্বাসরোধে হত্যা করে।
পরে বিষয়টি নিয়ে রাজবাড়ী ২ নম্বর আমলি আদালতে শহীদ মণ্ডলের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে সোহেলসহ ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। মামলাটি পাংশা মডেল থানায় রেকর্ড করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রহিমা খাতুনকে গ্রেপ্তার করে।
রহিমা খাতুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি জানান তাঁর পরকীয়া প্রেমিক সোহেলের কথামতো দুধের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে খাওয়ান। পরে ঘুমিয়ে পড়লে সোহেল ঘরে ঢুকে গামছা দিয়ে নাক, মুখ বেঁধে গলায় টিপে ধরে শ্বাসরোধে হত্যা করে।
সরকারি কৌঁসুলি আব্দুর রাজ্জাক বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় প্রদান করেছে। রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে