রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, তাঁর স্ত্রী সাইদা হাকিম ও ছেলে আশিক মাহমুদ মিতুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. জিন্নাতুল ইসলাম ওই আবেদন করেন।
আবেদনে বলা হয়, জিল্লুল হাকিম ক্ষমতার দাপট দেখিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে নিজে এবং পরিবারের সদস্যরা বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দুদক অনুসন্ধান করছে।
আবেদনে আরো বলা হয়, অভিযোগ অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দেশ ছেড়ে পালাতে পারেন। অভিযোগ সুষ্ঠুভাবে অনুসন্ধানের জন্য তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন। অন্যথায় অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে বা বিলম্বিত হতে পারে।
শুনানি শেষে আদালত আদেশ দিয়ে আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাতে নির্দেশ দিয়েছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে