
রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষের সময় ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বুধবার রাতে শহরের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান।
আহত শিশুর নাম সিফাত (১৩), সে শহরের কলেজপাড়া এলাকার ব্যবসায়ী মো. শফিকুল ইসলামের ছেলে। বর্তমানে সিফাত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শিশুর বাবা শফিকুল ইসলাম জানান, রাতে তাঁরা সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ হট্টগোল ও ভাঙচুরের শব্দ পেয়ে উঠে ঘরের বাইরে এসে দাঁড়ান। এ সময় সিফাতের পেটে গুলি লাগে। সঙ্গে সঙ্গেই রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শফিকুল ইসলাম আরও বলেন, ‘তবে অন্ধকারে কাউকে চিনতে পারিনি, কারা মারামারি করছিল।’
এ বিষয়ে ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক শিশু গুলিবিদ্ধ হয়ে ফরিদপুরে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
১৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে