
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে ধরা পড়েছে বড় আকৃতির একটি বাগাড় মাছ। আজ শুক্রবার দুপুরে ৭ নম্বর ফেরিঘাট-সংলগ্ন এলাকায় মাছটি ধরা পড়ে। পরে উন্মুক্ত নিলামে এটি ১৩ হাজার টাকায় বিক্রি হয়।
জেলে চান মিয়া জানান, দুপুরে মোহনায় জাল ফেললে বিশাল আকৃতির বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি পাড়ে আনার পর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তে নিয়ে যাওয়া হয়। সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ১০ কেজি। পরে কেজিপ্রতি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী আনিস মোল্লা বলেন, ‘মাছটি কিনে ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখেছি। মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি। কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলে বিক্রি করব।’
উল্লেখ্য, বাগাড় একটি বিলুপ্তপ্রায় মাছ, যা এখন সচরাচর পাওয়া যায় না। এই প্রজাতির মাছ সাধারণত পদ্মা ও যমুনা নদীর গভীর অংশে বিচরণ করে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১১ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৮ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে