দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লির মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ স্বাস্থ্যসেবা দেন।
উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ ক্যাম্পের আয়োজন করে।
আজ মঙ্গলবার বেলা ১১ থেকে যৌনপল্লির পাশে অবস্থিত বেসরকারি সংগঠন পায়াকট বাংলাদেশ চত্বরে দিনব্যাপী এ ক্যাম্প পরিচালিত হয়। রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের কনসালট্যান্ট (সার্জারি) ডা. ফাইম চৌধুরী সনি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. মিঠুন সরকার এবং আইসিডিডিআর, বির শিশু বিশেষজ্ঞ ডা. মো. নাসির উদ্দীন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈনউদ্দিন চৌধুরী, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক ডক্টর এবিএম আসিফ কিবরিয়া, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সি, পায়াকট বাংলাদেশ এর ম্যানেজার মজিবর রহমান জুয়েল প্রমুখ।
উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক ডক্টর এবিএম আসিফ কিবরিয়া বলেন, ‘ডিআইজি হাবিবুর রহমান সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছেন। এখানকার যৌনজীবী ও তাঁদের শিশুদের জন্যও দীর্ঘদিন ধরে নানা ধরনের সেবা দেওয়া হচ্ছে এ ফাউন্ডেশন থেকে। এর অংশ হিসেবে আজকে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্প থেকে শতাধিক নারী ও শিশু সেবা গ্রহণ করে। অচিরেই এখানে বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক এনে এ ধরনের আরও ক্যাম্প করা হবে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে