কালুখালী (রাজবাড়ী) : রাজবাড়ী জেলায় বৈধ বালি মহল রয়েছে ৭টি। এর মধ্যে ৬টি রাজবাড়ী সদর উপজেলায় ও একটি জেলার কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গড়াই নদীর ঘাটে। এগুলো সরকারের বিধি মোতাবেক ইজারা দিয়ে কাজ করে।
তবে বৈধ বালিমহল ছাড়াও বিভিন্ন স্থানে স্থানীয় ক্ষমতাবানদের ম্যানেজ করে বালি উত্তোলন করা হচ্ছে। শাওরাইল ইউনিয়নের জামালপুর, কসবামাজাইল ইউনিয়নের নাদুড়িয়া, হাবাসপুর ইউপির পদ্মার চরে ৩টি স্পটে, কালুখালীর কালিকাপুর ইউনিয়নের কয়েকটি পয়েন্টে, রাজবাড়ী সদর উপজেলার আধারকোটা পাষাণ মার্কেটসহ বেশ কয়েকটি স্থানে এমন বেশ কয়েকটি বালিমহল চলছে।
এদিকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে পাতুরিয়া মৌজার বালুমহাল সর্বোচ্চ ৮০,১২০০ টাকায় ইজারা নেওয়া ইজারাদার আহাদ ট্রেডার্সের স্বত্বাধিকারী কে, এম রাকিবুল ইসলাম (আকমল)। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আমরা পাতুরিয়া বালিমহাল ইজারা নিয়ে বালি উত্তোলন শুরুর পরপরই দেখতে পাচ্ছি মাত্র ৪ কিলোমিটার দূরে শাওরাইল ইউনিয়নের জামালপুর এলাকায় অবৈধ ভাবে বালি উত্তোলন করা হচ্ছে। এতে করে আমরা বৈধ ভাবে যারা ব্যবসা করছি তাঁরা চরম ক্ষতির মুখে পড়ছি। সেই সঙ্গে জামালপুর এলাকার কৃষি ও কৃষকের চরম ক্ষতির আশঙ্কা করছি।
এ বিষয়ে আকমাল হোসেন বলেন-আমি সর্বোচ্চ মূল্য দিয়ে পাতুরিয়া বালুমহাল ক্রয় করেছি। এবার গত বছরের চেয়ে কয়েক গুণ বেশি টাকা দিতে হয়েছে। কিন্তু, গত বছর যারা এই বালুমহল চালাতো তারা ইজারা না পেয়ে আমাকে ক্ষতি করার জন্য অবৈধভাবে একই ইউনিয়নের মধ্যে বালু উত্তোলন করছে। আমি এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটা লিখিত অভিযোগ দিয়েছি। তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাতুরিয়া বালু মহল থেকে মাত্র ৪ কিলোমিটারের মধ্যেই জামালপুর চরের কালুখালী উপজেলা যুবলীগের নেতা লাবু ও শাওরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে ভেকু দিয়ে বালি তুলে ট্রাকে করে তা বিক্রি করছে। জামালপুর থেকে বালি নেওয়ার জন্য রয়েছে প্রায় ২৫ থেকে ৩০টি ট্রাক।
এ বিষয়ে শাওরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. কামাল হোসেন বলেন, আমরা অবৈধভাবে বালি উত্তোলন করছি না। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৪টি মৌজায় ৩ লাখ ৩৭ হাজার ঘন বর্গফুট বালি নিলামে ক্রয় করেছি। এর বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। বৈধ প্রক্রিয়ায় বৈধতার সঙ্গেই এখান থেকে বালি বিক্রি করছি।
শাওরাইল ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইউনুস আলী বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার জামালপুর চরে গিয়ে তাঁদের বালি উত্তোলন করতে নিষেধ করেছি। এখন শুনছি তাঁরা পুনরায় সেখানে বালি উত্তোলন করছেন। তারা মাগুরা জেলা প্রশাসকের নিকট থেকে ৪টি মৌজা থেকে বালি নিলামে ক্রয় করেছেন বলে তিনি জানতে পেরেছেন।
এ ব্যাপারে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম বলেন, আমার কাছে এ বিষয়ে একটি অভিযোগ এসেছে। আমি ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রাখা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে...
৪ মিনিট আগে
পরকীয়ার অভিযোগ তুলে তিন মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে লাঠিপেটা করলেন পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ছগির হোসেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে...
৯ মিনিট আগে
টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
১৯ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
২০ মিনিট আগে