
রাজবাড়ীর পাংশায় প্রণোদনার পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার দুই শতাধিক কৃষক। তাতে এ বছর পেঁয়াজ চাষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। উপজেলা কৃষি বিভাগ বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার প্রান্তিক কৃষককে উন্নত জাতের প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ।
সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি নভেম্বরে সরকারিভাবে বিনা মূল্যে এক কেজি করে পেঁয়াজ বীজ দেওয়া হয়। এই বীজ বপন, সেচ, সার, কীটনাশক ও জমি প্রস্তুত বাবদ প্রায় ২ থেকে আড়াই হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বীজ থেকে চারা গজায়নি। এখন নতুন করে বীজ বপন করারও সময় নেই। সব মিলিয়ে প্রণোদনার পেঁয়াজ বীজে কৃষককে এ বছর ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, এ বছর উপজেলার ১ হাজার প্রান্তিক কৃষককে উন্নত জাতের (বারি-১, বারি-৪ ও তাহেরপুর) প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে বারি-৪ জাতের পেঁয়াজ বীজ পেয়েছে ২৫০ জন কৃষক। মূলত তাঁদের বীজগুলো না গজানোর অভিযোগ উঠেছে।
রতন কুমার ঘোষ আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে