
মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চ পদ্মা নদীর ডুবোচরে ধাক্কা খেয়েছে। এ ঘটনায় লঞ্চের তিন যাত্রী নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। আজ শুক্রবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের অদূরে লঞ্চ এমভি ব্ল্যাকবার্ডে এ ঘটনা ঘটে। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা এ কথা নিশ্চিত করেন।
উদ্ধার হওয়া যাত্রীরা হলেন যশোর জেলার পাটবাড়িয়া গ্রামের নবিজউদ্দিন মোল্লার ছেলে আশরাফুল আলম (৪০), রাজবাড়ীর পাংশা উপজেলার মাজপাড়া গ্রামের ইসমাইল মণ্ডলের ছেলে নাজিম উদ্দিন (৪০) এবং ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সাজেদুল ইসলাম।
স্থানীয় ও লঞ্চের যাত্রীদের বরাতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা জানান, সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রীবোঝাই করে রাজবাড়ীর দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে লঞ্চ এমভি ব্ল্যাকবার্ড। দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পৌঁছালে ডুবোচরের সঙ্গে ধাক্কা খায় লঞ্চটি। সে সময় তিনজন যাত্রী লঞ্চ থেকে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ও ফায়ার সার্ভিস নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করে পাড়ে নিয়ে আসে।
ওসি ত্রিনাথ সাহা বলেন, এ ঘটনায় কোনো যাত্রী নিখোঁজ নেই। আহতরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও জানান, লঞ্চটি দুর্ঘটনার পর পাড়ে ভিড়লে যাত্রীরা উত্তেজিত হয়ে লঞ্চচালকের ওপরে চড়াও হয়। সেই সঙ্গে লঞ্চের গ্লাস ভেঙে ফেলে। পরে নৌ পুলিশ পরিস্থিতি শান্ত করে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে