
ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠন থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইমাম উদ্দীন তালুকদার। তিনি পিরোজপুর জেলা বিএনপি বরাবর স্বেচ্ছায় অব্যাহতির লিখিত আবেদন জমা দিয়েছেন।
পদত্যাগের বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও পদত্যাগপত্রে তিনি তাঁর দীর্ঘ ২৮ বছরের রাজনৈতিক জীবনে ত্যাগতিতিক্ষা ও আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেছেন।
এদিকে উপজেলা বিএনপির একাধিক সিনিয়র নেতা ভিন্ন দাবি করেছেন। তাঁদের ভাষ্য, ইমাম উদ্দীন তালুকদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। নেতাদের অভিযোগ, তিনি শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
পদত্যাগপত্রে মো. ইমাম উদ্দীন তালুকদার উল্লেখ করেন, ‘আমি মুহাম্মদ ইমাম উদ্দীন তালুকদার, দীর্ঘ ২৮ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। ফ্যাসিবাদী আমলে গত ১৭ বছরে একাধিক মামলার আসামি হয়েছি এবং হামলার শিকার হয়েছি। ব্যক্তিগত কারণে অদ্য দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।’
এ বিষয়ে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাজী আনিসুজ্জামান বলেন, ‘দলের সিদ্ধান্ত ও মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে সেটি কখনো ব্যক্তিগত বিষয় হতে পারে না। তার দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কেন্দ্র ও জেলা নেতৃত্ব অবগত রয়েছে। পদত্যাগের আড়ালে দায় এড়ানোর চেষ্টায় সে অব্যহতি নিয়েছে। সে যে কাজ করছে, এমনিতেই বহিষ্কার হওয়ার যোগ্য।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে