
পিরোজপুরের নাজিরপুরে জাতীয় পার্টির (জাপা) ও স্বেচ্ছাসেবক দলের প্রায় ৫০ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আজ শুক্রবার উপজেলা জামায়াতের প্রতিনিধি সমাবেশে সহযোগী ফরম পূরণ করে তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদান করা ব্যক্তিরা হলেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদার। তাঁদের সঙ্গে প্রায় ৫০ জন নেতা-কর্মী জামায়াতে যোগ দেন বলে জানান আয়োজকেরা।
এ সময় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেন, ‘আজ যাঁরা বিএনপি ও জাতীয় পার্টি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন, তাঁরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। জামায়াত কোনো স্বার্থের রাজনীতি করে না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করি।’
মাসুদ সাঈদী আরও বলেন, ইসলামি আদর্শ ছাড়া এ দেশে প্রকৃত শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আসন্ন দিনে জামায়াত হবে নির্যাতিত মানুষের ভরসার ঠিকানা এবং আগামী প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অগ্রদূত।
মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি (অব.) সেনা কর্মকর্তা কাজী মোসলেহ্ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন মাওলানা আবু দাউদ।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে