
পিরোজপুরের ইন্দুরকানিতে ১০ লাখ চিংড়ির রেণু জব্দ করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ শনিবার সকালে অভিযান চালিয়ে উপজেলার টগড়া ফেরিঘাট এলাকা থেকে গলদা ও বাগদা চিংড়ির এসব রেণু পোনা জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
পিরোজপুর জেলা ডিবি পুলিশের এসআই সমীরণ হালদার জানান, ২১টি মোটরসাইকেলে ৮৮টি ড্রামে রেণুগুলো বরগুনার পাথরঘাটা থেকে বাগেরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় রেণু ব্যবসায়ী বরগুনা জেলার পাথরঘাটা এলাকার আলী আজিম খানের ছেলে মো. সেলিম খানকে (৪৮) আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়াও পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. তৌফিক আনোয়ার ২১টি মোটরসাইকেলকে ৫০০ টাকা করে জরিমানা করেন। তখন জব্দ করা রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়।

আটক রেণু ব্যবসায়ী মো. সেলিম খান জানান, ৮৮টি ড্রামে রেণুগুলো বরগুনার পাথরঘাটা থেকে বাগেরহাটে নিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার জানান, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রেণুগুলো বহন করার অপরাধে একজনকে ১ মাসের কারাদণ্ড এবং ২১টি মোটরসাইকেলকে ৫০০ করে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা রেণু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে