
পিরোজপুরের নেছারাবাদে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সোমবার ভোর চারটা থেকে প্রচণ্ড ঝোড়ো বাতাসসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর আগে গতকাল রোববার রাত বারোটা থেকে শুরু হয় জলোচ্ছ্বাস। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিম্নাঞ্চলের শত শত ঘর-বাড়ি দুই থেকে আড়াই ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে।
সকাল ৮টা পর্যন্ত নদীতে জোয়ার পানি বৃদ্ধি অব্যাহত আছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে কয়েক শ বরজ, মাছের পুকুর। এদিকে ঘরে পানি ঢুকে পড়ায় সাপ নিয়েও আতঙ্কে ভুগছে মানুষ।
স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবোধ মজুমদার বলেন, রোববার রাত ১২টার পর থেকে জোয়ারের পানি বেড়ে ঘরে প্রবেশ করেছে। মুহূর্তেই ঘরের ভেতরে তিন ফুট পানিতে প্লাবিত হয়ে গেছে। ডুবে গেছে ঘরের ফ্রিজ, খাট, আলমারি। নষ্ট হয়ে গেছে লেপ-তোশক, জামা-কাপড়। এখনো জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। ডুবে গেছে রান্নাঘর। ঘরের ভেতরে সাপ দেখা যাচ্ছে। কী করে যে ছেলে-মেয়েদের রান্না করে খাওয়াব!
এদিকে জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন বাজার ও অধিকাংশ সড়কও তলিয়ে গেছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে