
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে ডাকাতির সময় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত অবস্থায় আরেকজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। শনিবার দিবাগত গভীর রাতে পশ্চিম দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম মহারাজ ওরফে ‘টাক মহারাজ’ (৪০)। তাঁর বাড়ি বরিশাল জেলায়। আহত অবস্থায় আটক হওয়া ব্যক্তির নাম সবুজ হাওলাদার (৫৫)। তাঁর বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক রাধা রমনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ব্যক্তিদের ধাওয়ায় অন্য ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক আসিফ জানান, সকালে দুজনকে জেলা হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে।
তবে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে সোনার চেইন, কানের বালা, শাঁখাসহ অন্যান্য স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানিয়েছেন দুলালের ভাই অমলেশ চন্দ্র রায়।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে