
ছারছীনা দরবার শরিফে ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানি। শুক্রবার (১৮ জুলাই) তিনি দরবারে এসে ছারছীনার পীর আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, ‘আমি অত্র প্রতিষ্ঠানে আসতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। বাংলাদেশের ইসলাম প্রচার ও প্রসারে যাঁরা জীবন উৎসর্গ করে দিয়েছেন, তাঁদের বিভিন্ন অবদান এখানে না এলে আমি জানতেই পারতাম না। আপনাদের এই আয়োজনে আমি খুবই গর্বিত।’
সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় অংশ নেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সাইয়্যেদ মুহাম্মদ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রূহুল আমীন আফসারী, জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মো. মাহমুদুম মুনীর হামীম, জমইয়াতে হিযবুল্লাহর অতিরিক্ত নাজেমে আলা মাওলানা মো. আলী আকবর, নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ এবং নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিন প্রমুখ।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে কুশল বিনিময় করেন অতিথিরা। দরবার শরিফের ইসলামের খেদমতে বিভিন্ন কার্যক্রম ও ইতিহাস সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।
এর আগে রাষ্ট্রদূত জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে দরবার শরীফের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও মানপত্র প্রদান করা হয়। মিলাদ শরীফ শেষে পীর সাহেব বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩২ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে