
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে পথচারীদের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ভাঙা পুল সংস্কার শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ইউনিয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ পুল সংস্কারে কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বলদিয়া ইউনিয়নের বলদিয়া মলুহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশের পুল, উড়িবুনিয়া গ্রামের কেরামউদ্দিনে সালাম মেম্বারের বাড়ির পাশের পুল এবং একই বাড়ির উত্তর পাশের নতুন পুল সংস্কার করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সব ভাঙা পুল এভাবে সংস্কার করা হবে।
স্থানীয় যুবসমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে ভাঙা পুল ও জরাজীর্ণ রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রতি শুক্রবার ছুটির দিনে অগ্রাধিকার ভিত্তিতে আটটি ওয়ার্ডের আটটি পুল সংস্কার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্বরূপকাঠি সরকারি কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের বলদিয়া ইউনিয়নের পুল রাস্তাঘাট সবচেয়ে অবহেলিত। এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। ফলে যোগাযোগব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমরা স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে এ কাজ শুরু করেছি।’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৬ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১২ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে