
পিরোজপুরের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক শিক্ষাকেন্দ্র ছারছীনা দরবার শরিফের ১৩৫তম তিন দিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব দরবারের পীর, আমিরে হিজবুল্লাহ হজরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইনের জিকিরের তালিম ও তাৎপর্যপূর্ণ নসিহতের মধ্য দিয়ে মাহফিলের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
আজ শনিবার মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল রোববার (৩০ নভেম্বর) মাহফিলের দ্বিতীয় দিনে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আগমনকে ঘিরে নেছারাবাদ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
তিন দিনব্যাপী এই মাহফিল চলবে শনি, রবি ও সোমবার। প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব দরবারের পীর সাহেব তালিম (ধর্মীয় শিক্ষা) দেবেন। দিনব্যাপী দেশবরেণ্য ওলামায়ে কেরাম, ছারছীনা আলিয়া ও দ্বীনিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণ দ্বীনি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।
মাহফিল আয়োজক কমিটি জানিয়েছে, আগামী সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হবে মাহফিলের আখেরি মোনাজাত।
মাহফিলকে কেন্দ্র করে ছারছীনা দরবার এখন ভক্ত-মুহিব্বিনে ভরপুর। দেশের বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান রিজার্ভ বাস, লঞ্চ, ট্রলার, ট্রাকসহ নানা যানবাহনে ইতিমধ্যে দরবার শরিফে উপস্থিত হয়েছেন।
স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, ‘আমাদের দলের মহাসচিব ৩০ নভেম্বর ছারছীনা মাহফিলে আসবেন। জেলা বিএনপির নেতারা ইতিমধ্যে ছারছীনায় এসে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তাঁকে অভ্যর্থনা জানাতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’
কামাল হোসেন জানান, মহাসচিব ছারছীনায় জোহরের নামাজ আদায় করবেন। তবে তিনি উপজেলা বিএনপি বা সহযোগী সংগঠনের কোনো কার্যালয়ে যাবেন না। ছারছীনা থেকে ফিরে যাওয়ার সময় হয়তো দু-একটি পথসভা হতে পারে, তবে তা নির্দিষ্ট কোনো স্থানে নয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১২ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে