
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার ভোররাতে তুষখালী-মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচামাল (আলু) বোঝাই একটি ট্রাক অতিরিক্ত মাল নিয়ে ব্রিজে উঠলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, রাত ৪টার দিকে ট্রাকটি ব্রিজে ওঠার কিছুক্ষণের মধ্যেই সেটি ধসে পড়ে।
এ ঘটনায় সড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, ভোরের দিকে ট্রাকটি ব্রিজের ওপর উঠতেই সেটি ভেঙে নিচে খালে পড়ে যায়। পরে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশে যানবাহনের চাপ আরও বেড়ে যায়। সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামতের চেষ্টা শুরু করেছেন। তবে কত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করা যায়নি।
ট্রাকচালক ও ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘ভোরে আলুবোঝাই ট্রাক নিয়ে ব্রিজে ওঠার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে যায়। আমরা তিনজন ট্রাকে ছিলাম, কোনোভাবে বের হয়ে প্রাণে রক্ষা পাই। আমাদের হেলপার সামান্য আহত হয়েছে। প্রতিদিনের মতোই আমরা চলাচল করছিলাম। দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ব্রিজ হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাক ও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।’
এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, ‘ভোররাতে একটি ওভারলোড ট্রাক ওঠার কারণে বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামতের চেষ্টা চলছে। তবে যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে