
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২১ মে) বিকেলে উপজেলার ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গার চর ও মালিখালির চরে মধুমতী ও তালেরশ্বর নদীতে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কাউখালী উপজেলার বাঁশুরিয়া গ্রামের মো. হোসাইন ফরাজী (৪০), কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামের মো. সুমন শেখ (৩৯) ও নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের মো. জাবের শেখ (২৭)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মধুমতী ও তালেশ্বর নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও ফজলে রাব্বী বলেন, ‘যাঁরা বালুমহাল ইজারা নেন, তাঁদের একটি নির্দিষ্ট সীমানা বা এলাকা নির্ধারণ করা থাকে। আমাদের নাজিরপুর উপজেলার বালুমহালের বা বালু উত্তোলনের সীমানা ছিল ২৪.২১ একর। কিন্তু সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করার অপরাধে আমরা এই তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছি।’ নদীর ভূপ্রাকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে নাজিরপুর উপজেলার আওতাভুক্ত মধুমতী ও তালেশ্বর নদীতে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে