
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ২ মাদক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোক্তাগীর আলম এ রায় দেন। একই সঙ্গে আসামিদের আরও ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলার রায় দেওয়ার সময় আসামিরা পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২) এবং ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুরা এলাকার ইকবাল মল্লিক (৪৫)।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু বলেন, ২০১৪ সালের ২৯ অক্টোবর ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারিয়া শহরের রিজার্ভ পুকুর এলাকা থেকে ৩২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামিদের আটক করে। পরে ভান্ডারিয়া থানার এস আই নুর আমিন বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় একটি মাদক মামলা করেন। ২০১৪ সালের ৩০ নভেম্বর ভান্ডারিয়া থানার এস আই খন্দকার মো. কামরুল ইসলাম আদালতে ৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। আদালতে ৯ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক দুজনকে ১০ বছর করে সাজার আদেশ দেন এবং বাকি ৬ আসামিকে বেকুসর খালাস দেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে