
প্রাণিসম্পদ খাতের সমতা ও সমন্নিত (কম্বাইন্ড) ডিগ্রির দাবিতে বরিশাল ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পশুপালন বিদ্যা (অ্যানিমেল হাজবেন্ড্রি) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবনে তালা দেন তাঁরা। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মশাল মিছিল নিয়ে বরিশাল ক্যাম্পাসের নতুন একাডেমিক ভবনে তালা দেন আন্দোলনকারীরা।
গত ২৯ জুলাই থেকে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
শিক্ষার্থীরা জানান, গতকাল প্রশাসনকে বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা সময় অতিবাহিত হলেও সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষকদের ‘একপক্ষীয় মন্তব্যের’ প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি পালন করেছেন। দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত নতুন একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকবে এবং আন্দোলন চলবে।
এ বিষয়ে অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক খোন্দকার জাহাঙ্গীর আলম বলেন, ডিভিএম ও অ্যানিমেল হাজবেন্ড্রি— এ দুই ডিসিপ্লিনের শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠক হয়েছে। ডিভিএম শিক্ষকেরা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও অ্যানিমেল হাজবেন্ড্রির শিক্ষকেরা ভিন্নমত পোষণ করেছেন। বিষয়টি ভিসিকে জানানো হয়েছে এবং দ্রুত একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
পবিপ্রবির সহকারী প্রক্টর অধ্যাপক আলী আজগর বলেন, ‘আন্দোলন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। তাদের দাবি যৌক্তিক। তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয়—এমন কোনো সহিংস পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানাই।’

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে