
পটুয়াখালীর দশমিনা উপজেলায় সবুজ মৃধা (৩০) নামের এক যুবকের দায়ের কোপে এক শিশু নিহত এবং শিশু-নারী-পুরুষসহ পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মৃধাবাড়িতে এ ঘটনা ঘটে। সবুজ মৃধা মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়দের ভাষ্য। তিনি একই বাড়ির আবু মৃধার ছেলে।
হামলায় সাফায়েত হোসেনের (৮) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা জামাল হোসেন। আর আহতরা হলেন ওই বাড়িরই বাবুল সরদার (৪৭), মইন হাসান (৮), পঞ্চমালী সরদার (৪৭), নাছিমা (৩২) ও মরিয়ম বেগম (২৮)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন সবুজ মৃধা বৃহস্পতিবার সন্ধ্যায় দা দিয়ে তাঁদের বাড়ির অন্য সদস্যদের এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে ৬ জন গুরুতর জখম হয়। আহতদের চিৎকারে এলাকার লোকজন সবুজকে ধরতে গেলে তিনি গাছের মগডালে উঠে পড়েন।
পরে আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন স্বজন ও স্থানীয়রা। অবস্থার অবনতি হলে আহত সাফায়েত, মরিয়ম ও মুইন হাসানকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যাওয়ার পথে বাউফল উপজেলার বগা নামক স্থানে সাফায়েতের মৃত্যু হয়।
স্থানীয় কবির চৌকিদার আজকের পত্রিকাকে জানান, সবুজ ওরফে মনির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মাসনিক ভারসম্যহীন। সন্ধ্যায় তাঁদের বাড়ির শিশু, নারী, পুরুষসহ ছয়জনকে কোপায়। পরে তাঁকে ধাওয়া করলে দৌড়ে একটি গাছে ওঠেন। স্থানীয়রা থানায় ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তাঁকে গাছ থেকে নামানোর চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আড়াই ঘণ্টার চেষ্টাও তাঁকে নামানো যায়নি।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, প্রথমে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় সবুজ মৃধাকে গাছের মগডাল থেকে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
২২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৩০ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে