
পটুয়াখালী-২ (বাউফল) আসনে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাউফল উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে বাগ্বিতণ্ডা ও পরে সংঘর্ষে জড়ায় বলে জানা গেছে।
আহত নেতা-কর্মীদের মধ্যে ১৬ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন জামাল মৃধা (২২), আমিনুল ইসলাম (৩৭), জুয়েল (৩৩), নয়ন (১৭), লিমা জাহান (২৫), শাহজালাল (২০), সুজন (২৬), শহিদুল বেপারী (২৭), হাফেজ আনিসুর রহমান (৫৫), আমিনুল মাতব্বর (৩০), সোহাগ (৩০), সাইফুল (৪০), জিসান (২৫), সজিব (১৭), রোজিনা বেগম (৩০) ও দেলোয়ার গাজী। তাঁদের মধ্যে জামাল মৃধা গুরুতর আহত হওয়ায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী ওই এলাকায় নির্বাচনী প্রচারে গেলে বিএনপির কয়েকজন সমর্থক ভোট কেনার অভিযোগ তুলে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে জামায়াতের আরও কর্মীরা ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়।
এদিকে ঘটনার পর জামায়াতের নেতা-কর্মীরা পৌর সদরে একটি বিক্ষোভ মিছিল করেন। উভয় পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আসনটিতে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. সহিদুল আলম তালুকদার এবং জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন মো. শফিকুল ইসলাম।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে