পটুয়াখালীর কলাপাড়ায় বৈশাখী মেলার তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে বিদ্যুতচালিত দোলনা রাইড ভেঙে পড়ায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছে। এ সময় উত্তেজিত মানুষ টিকিটের টাকা ফেরত চেয়ে ওই রাইড চালকদের একজনকে মারধর করে। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এ ঘটনায় আহত আটজনের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন মো. তন্ময় (১৭) এবং দেবদাস (৮)। তন্ময়ের বাড়ী উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বৌদ্ধপাড়া গ্রামে। সে ওই গ্রামের মো. ইব্রাহিম মিয়ার ছেলে। অপরদিকে দেবদাসের বাড়ী পৌরশহরের চিংগড়িয়া এলাকায়। দেবদাস ওই এলাকার গৌতম দাসের ছেলে।
মোসা. তামান্না নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সে তার একমাত্র ছেলেকে নিয়ে ওই নৌকায় চড়তে লাইনে অপেক্ষমাণ ছিলেন। চোখের সামনে এমন ঘটনা ঘটায় সে হতভম্ব এবং আতঙ্কিত হয়ে পড়েন। সে কখনো এমন রাইডে আর উঠবেন না।
বিশ্বজিৎ সেন বলেন, ‘ঘটনাস্থলে আমিও উপস্থিত ছিলাম। মানুষ চালকদের ওপর ক্ষিপ্ত হয় একপর্যায়ে মারধর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির বলেন, ‘এমন ঘটনা ঘটতে পারে তা অভাবনীয় এবং অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে সর্তক থেকে পরিচালনার জন্য বলা হয়েছে।’
কলাপাড়া থানার পুলিশ উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, ‘শিশুরা নিচে পড়ে আহত হয়।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৭ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩২ মিনিট আগে