
পটুয়াখালীর দশমিনায় জাতীয় সংসদ নির্বাচনে নারী আনসার হিসেবে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ২৪ নারীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তানিয়া বেগম নামের এক ভুক্তভোগী বাদী হয়ে আজ বুধবার বিকেলে দশমিনা থানায় অভিযোগ দেন।
অভিযুক্ত যুবকেরা হলেন উপজেলার আলীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রেজাউল শরীফ এবং দশমিনা ইউনিয়নের আরোজবেগী ওয়ার্ডের রিয়াদ।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, রেজাউল শরীফ তাঁর এলাকার ২৫ নারীকে আনসার হিসেবে নির্বাচনী ডিউটির কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ৫ হাজার করে টাকা নেন। একজনের নাম ডিউটিতে টিকলেও অন্য ২৪ জনের নাম টেকেনি। নাম না থাকায় গতকাল মঙ্গলবার রেজাউল শরীফের কাছে টাকা ফেরত চান তাঁরা। কিন্তু রেজাউল টাকা না দিয়ে তাঁদের গালিগালাজ করে তাড়িয়ে দেন।
ভুক্তভোগী তানিয়া, রিনা ও শিরিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এলাকার লোক রেজাউল আমাদের জানান, নির্বাচনী ডিউটি দেওয়ার জন্য নারী আনসার নিয়োগ দেওয়া হবে। ডিউটি দিতে চাইলে ৫ হাজার করে টাকা দিতে হবে।’
টাকা দিলে তাঁদের নাম দিয়ে দেবেন তিনি। কাজের ডিউটি পেতে রেজাউলকে ২৫ জন ৫ হাজার করে টাকা দেন। গতকাল তাঁরা জানতে পারেন, ২৪ জনের নাম ডিউটি দেওয়ার জন্য টেকেনি। রেজাউলের কাছে জানতে চাইলে রাতে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন তিনি। রাতে টাকা চাইলে গালিগালাজ করে তাঁদের তাড়িয়ে দেওয়া হয়।
জানতে চাইলে রেজাউল শরীফ বলেন, ‘দুজনের টাকা ফেরত দিয়েছি। অন্যদের টাকা দিয়া দিব।’
অন্যদিকে রিয়াদ বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। নির্বাচনে ডিউটিসংক্রান্ত বিষয়ে অবৈধ টাকার লেনদেনের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ‘অভিযোগ পেয়েছি। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে