
এক দিনের ব্যবধানে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ইরাবতী প্রজাতির ডলফিন। এটির দৈর্ঘ্য তিন ফুট এবং এর শরীরের বেশির ভাগ অংশে চামড়া উঠে গেছে।
আজ বুধবার বিকেলে কুয়াকাটা সৈকতের পূর্ব দিকে ট্যুরিজম পার্ক এলাকায় ডলফিনটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পর্যটক ও স্থানীয় মানুষ ভিড় জমান। ছুটে আসেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা।
এর আগে গতকাল মঙ্গলবার একই প্রজাতির ৬ ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে আসে।

উপরার আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, আগের তুলনায় ডলফিন মৃত্যুর সংখ্যা কমলেও নিয়মিত এ ধরনের খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি উদ্বেগের।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত ডলফিন যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে, তা নিশ্চিত করতে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৭ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১১ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে