পটুয়াখালীর মির্জাগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুই বাস কাউন্টারে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম গত রোববার রাতে কলেজ রোডে কাউন্টারগুলোয় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অভিযানে দেখা গেছে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে যাওয়াকে কেন্দ্র করে বরগুনা থেকে ঢাকাগামী বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০-৩০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একটি চক্র যাত্রীদের জিম্মি করে এ টাকা নিচ্ছে। এই অভিযোগে ইমরান পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. শামীম আহমেদ এবং সোনারতরী পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মো. রাজিব মিয়াকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ইউএনও তরিকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ায় বাস কাউন্টারগুলোয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি কাউন্টারকে সড়ক পরিবহন আইন অনুযায়ী ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদসহ সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে