
পটুয়াখালীতে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির জমি অধিগ্রহণের ফলে বাড়িঘর হারানো পরিবারগুলোর মধ্যে পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবি জানানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এ দাবি জানিয়েছেন। কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে আশুগঞ্জ পুনর্বাসন প্রকল্পের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য খবির মোল্লা, মামুন মৃধা, গাজী হাজিফুর রহমান পিন্টু, সীমা বেগম ও হুমায়ুন মোল্লা। শেষে একটি বিক্ষোভ মিছিল ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, ২০১৫ সালের প্রকল্পের প্রস্তাব অনুযায়ী যাচাই-বাছাই করে ২০২০ সালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অজান্তে জমি অধিগ্রহণের নোটিশ দেওয়া হয়। ২০২১ সালে সরকার প্রকল্প বাতিল করলেও প্রশাসনের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে ১৭৫টি পরিবারকে উচ্ছেদ করা হয়। তখন থেকে তাঁরা রাস্তার পাশে ঝুপড়িতে মানবেতর জীবন যাপন করছেন। তাই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দ্রুততম সময়ে নবনির্মিত আবাসনে পুনর্বাসনের দাবি জানান।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে