
পটুয়াখালীর দশমিনায় গণ অধিকার পরিষদের আয়োজনে ইফতার মাহফিলে দলটির সভাপতি ও প্রতিমন্ত্রী নুরুল হক নুরের উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্র–যুব অধিকার পরিষদের নেতা–কর্মীদের বিরুদ্ধে। আজ শনিবার ইফতারের পরপরই উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর নুরুল হক নুরের প্রথম দশমিনায় আগমন উপলক্ষে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে দলটি। সেখানে অনেক রোজাদার ব্যক্তি ইফতার সামগ্রী না পাওয়ায় হট্টগোলের সৃষ্টি হয়। দৈনিক মানবজমিন পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি সাফায়েত হোসেন ওই ঘটনার ভিডিও ধারণ করলে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা–কর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় বিএনপি’র নেতা–কর্মীরা তাকে উদ্ধার করে।
মারধরে ওই সাংবাদিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীরা তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুর আজকের পত্রিকাকে বলেন, ‘ইফতারের খাবার বিতরণে বিশৃঙ্খলার ঘটনা শুনেছি। তবে গণমাধ্যমকর্মীকে লাঞ্ছিত করেছে সেটা আমি শুনিনি। কোনো গণমাধ্যমকর্মীকে সংবাদ প্রচারের কারণে শারীরিকভাবে আহত করবে, তা কাম্য নয়।’
এ বিষয়ে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাসনাইন পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনার বিষয় শুনে হাসপাতালে ফোর্স পাঠিয়েছি, অভিযোগ পলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে