
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের ছাত্রবিষয়ক উপ-উপদেষ্টা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। গতকাল বুধবার বিকেলে তিনি রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন। তার ওপরে একজন জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে জানান।
পদত্যাগের বিষয়ে ড. এ বি এম সাইফুল ইসলাম বলেন, ‘আমি গত চার মাস ধরে দপ্তরটি সামলে আসছি। কিন্তু হঠাৎ আমার জুনিয়র বিবিএর ডিন অধ্যাপক ড. সু জাহাঙ্গির কবির সরকারকে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। এই অবস্থায় জুনিয়রের অধীনে এই পদে থাকা অত্যন্ত অসম্মানজনক ও বিব্রতকর।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। অধ্যাপক ড. সু জাহাঙ্গির কবির সরকারকে ফোন দেওয়া হলে তিনি বারবার কেটে দিয়েছেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহান বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রবিষয়ক উপ-উপদেষ্টার পদ থেকে ড. সাইফুল পদত্যাগ করেছেন। তিনি ১০ বছর বরখাস্ত থাকায় তাঁর সমকক্ষরা পদোন্নতি পেয়েছেন। এখন সংক্ষুব্ধ হয়ে ড. সাইফুল অনেক কিছু বলতে পারেন। তবে পরিচালক পদটি সিনিয়র-জুনিয়র হিসাব করে দেওয়া হয়নি।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
১০ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৪ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে