
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। এটির শরীরের পুরো চামড়া উঠে গেছে। আজ রোববার সকালে সৈকতের গঙ্গামতি এলাকায় মৃত ডলফিনটি দেখতে পান ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য মো. জামাল।
পরে বন বিভাগ ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা মাটিচাপা দিয়ে ডলফিনটির দাফন সম্পন্ন করেন। এর আগে ২০ সেপ্টেম্বর একই সৈকতের চর-গঙ্গামতি এলাকার ৩৩ কানি নামের স্থানে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছিল।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, সকালে জোয়ারের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল ছিল। ধারণা করা হচ্ছে, এ কারণেই ঢেউয়ের সঙ্গে ডলফিনটি তীরে ভেসে এসেছে। তিনি আরও বলেন, এটির শরীরের সম্পূর্ণ চামড়া উঠে গেছে। দুর্গন্ধে কাছে যাওয়া যাচ্ছিল না। দেখে মনে হচ্ছে, প্রায় দুই দিন আগে মারা গেছে।
জানা গেছে, চলতি বছরে এখন পর্যন্ত কুয়াকাটা সৈকতে ১১টি মৃত ডলফিন ভেসে এসেছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১০টি আর ২০২৩ সালে ১৫টি।
জানতে চাইলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. সাজেদুল হক বলেন, শুধু অনুমান করে মৃত্যুর কারণ বলা যাবে না। কেউ বলছেন জালে আটকে, কেউ বলছেন জাহাজের ধাক্কা, আবার কেউ বলছেন মাইক্রোপ্লাস্টিক দায়ী। কিন্তু এসবই অনুমান। বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
মহিপুর বন বিভাগের বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘কিছুদিন পরপর এসব মৃত ডলফিন ভেসে আসে। খবর পেয়ে আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছে, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে